ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সদর দপ্তর ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং সাম্প্রতিক হামলার পর আইআরজিসির আর কোনো সদর দপ্তর অবশিষ্ট নেই।
সেন্টকম দাবি করেছে, গত ৪৭ বছরে আইআরজিসি এক হাজারের বেশি মার্কিন নাগরিক হত্যার সঙ্গে জড়িত। সর্বশেষ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র “সাপের মাথা কেটে দিয়েছে” বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।