দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ২টার দিকে দেশটি অন্তত তিনবার মিসাইল ছুঁড়েছে। এতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলসহ বেশিরভাগ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুঁড়েছে, সেটিও স্পষ্ট হয়নি।
তেলআবিব ও আশেপাশের অঞ্চলে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।