রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

Share

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মোঃ মিন্টু (৪০), যিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রেশমা আক্তার বলেন, “স্বামী এলাকায় বিভিন্ন বাসায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। শনির আখড়ায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে পড়ে যান। পরে আমরা তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তবে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন