চেলসিকে হারিয়ে ৫ পয়েন্টে এগিয়ে আর্সেনাল, ইউনাইটেডও জিতে টেবিলের তিনে

Share

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই আরও উত্তপ্ত হলো। রোববার ১০ জনের চেলসিকে ২–১ গোলে হারিয়ে আর্সেনাল ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান আবারও ৫ পয়েন্টে উন্নীত করেছে মিকেল আর্তেতার দল।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডও ক্রিস্টাল প্যালেসকে বেনইয়ামিন সেসকোর একমাত্র গোলে হারিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে।

চেলসির বিপক্ষে জয়ের নায়ক দুই ডিফেন্ডার—উইলিয়াম সালিবা ও ইয়ুরিয়েন টিম্বার। ম্যাচের ২১ মিনিটে গ্যাব্রিয়েলের হেড থেকে গোল করে সালিবা আর্সেনালকে এগিয়ে দেন।

চেলসি সমতা আনে আত্মঘাতী গোলের মাধ্যমে, কিন্তু ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে টিম্বার জয়সূচক গোলটি করেন। চলতি মৌসুমে আর্সেনালের কর্নার থেকে এটি ১৬তম গোল, যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছে।

শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখায় চেলসি ১০ জনের দলে পরিণত হয়। এটি চলতি মৌসুমে চেলসির নবম লাল কার্ড।

আরও পড়ুন